
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ:মৌলভীবাজারে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মণিপুরিদের অন্যতম প্রধান উৎসব মহারাসোৎসব। এ উৎসবকে ঘিরে শুধু মণিপুরী সম্প্রদায় নয়, পুরো কমলগঞ্জ জুড়েই বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, রাধা-কৃষ্ণের প্রেমময় লীলা এবং গোপিনীদের নৃত্যাভিনয়ের মধ্য দিয়ে উদ্যাপিত হয় এ মহারাসলীলা। ঢাক-ঢোল, খোল-করতাল, মন্দিরা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মাধবপুরের তিনটি জোড়া মন্ডপ।
বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনটি মন্ডপে একই সময়ে রাসলীলা শুরু ও শেষ হয়। এবার মাধবপুর জোড়া মন্ডপে ১৮৪ তম রাস উৎসবের আয়োজক মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতই মণিপুরি সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে ইতিমধ্যে মন্ডপ গুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও নান্দনিক কারুাকজে সাজানো হয়েছে। মন্ডপগুলো সাজানো হচ্ছে কলাগাছ, বাঁশ, বেত ও সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। পাশাপাশি থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।
মণিপুরী মহারাসলীলা মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সুনিপুণ মুদ্রা, লয়, ছন্দ, পদচারণা, সংগীত ও আধ্যাত্মিক আবেদনের সমন্বয়ে গড়ে উঠেছে এ অনন্য শিল্পধারা। মণিপুরী নারীদের ঐতিহ্যবাহী পোশাক, মণিপুরী নাম(পলেই) রঙিন অলংকার, নৃত্যের বিশেষ ভঙ্গিমা এবং খোল, মন্দিরা, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার রাসলীলাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।
বিশেষ করে মণিপুরী তাঁতশিল্পে তৈরি শাড়ি, চাদর ও বিভিন্ন বস্ত্রের নকশায় ফুটে ওঠে নিজস্ব শিল্পবোধ ও ঐতিহ্যের পরিচয়।
উৎসবের দিন দুপুর ১১টা থেকে মাধবপুরের শিববাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য। এতে শ্রীকৃষ্ণের বাল্যজীবন, রাখাল বন্ধুদের সঙ্গে সখ্য ও বাৎসল্য রসের চিত্র নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হবে।
গোধূলি পর্যন্ত চলবে এ পরিবেশনা। সন্ধ্যা ৭টায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১টা থেকে জোড়া মন্ডপে শুরু হবে মূল আকর্ষণ শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ। গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা নৃত্য, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।
বিরতিহীন এ নৃত্যাভিনয় চলবে ভোরের ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত। শিশু ও তরুণী নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয়ে রাতভর মুগ্ধ হবেন দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা।
মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ সিংহ জানান, রাস উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্ধীপ তালুকদার ও থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার...
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন...
আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মধুমতী সেতুর পশ্চিম...
আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মধুমতী...
জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা
জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক...
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড অনিক এর যোগদান
কেন্দুয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করার তাগিদ
কেন্দুয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ করার...
বেনাপোল পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় মোস্তাফিজ্জোহা সেলিম
বেনাপোল পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায়...