
মো.সাহিদুল ইসলাম শাহীন:- নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলার বেনাপোলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শত শত শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে শ্রমিকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়। পরে মিছিলটি বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ও মারমুখী বক্তব্য দেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি জানান।
মিছিল শেষে সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১ এর সাধারণ সম্পাদক মো.লিটন হোসেন যৌথ বিবৃতিতে
বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বেনাপোলের শ্রমিক সমাজ কঠোরভাবে প্রতিহত করবে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের পাহাড়ি গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত হয়নি
শেরপুরের পাহাড়ি গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...