
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমির পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মোছা. মিন্নাতুন নেছা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদ ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সালাহ্ উদ্দিন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।
প্রাথমিক শিক্ষার ভিত্তি যত মজবুত হবে, ভবিষ্যতে তাদের শিক্ষাজীবন তত বেশি সমৃদ্ধ হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাকিরা খাতুন, জান্নাতুল ফেরদৌস পান্না, নুরুন্নাহার ইতি, ইয়াসমিন খাতুন, হাফেজ মেহেদী হাসান ও সারওয়ার জাহান প্রমুখ।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী ধাপে সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফী।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল