নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 22 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামি লিতনাাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আরিফ রব্বানী। দলের সদস্য রুকনদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তিনি পুনরায় আমির নির্বাচিত হন।

একই দিনে উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রাব্বানী। এছাড়া গোপন ভোটে সাত সদস্য বিশিষ্ট উপজেলা শূরা পরিষদ গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দাস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করানো শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান।এদিকে, রুকনদের গোপন ভোটে নির্বাচিত সাতজন শূরা সদস্য হলেন- আরিফ রাব্বানী, মাওলানা সাইদুল হক, রুহুল আমিন, দীন মোহাম্মদ মাস্টার, আব্দুল্লাহ আবু সামিত, হেলাল উদ্দিন, আব্দুল মোমেন, আজগর আলী ও আইয়ুব আলী।

পরে নবনির্বাচিত শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করানো উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আফসার উদ্দিন।

নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল।

দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা আমির ও শূরা সদস্যদের নির্বাচন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

মন্তব্য লিখুন