ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 16 minutes আগে
সংগৃহীত ছবি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করে আগামী ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল।

মালয়েশিয়ার স্বনামধন্য কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এই কর্মী পাঠানোর সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় জনশক্তি রপ্তানি প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসীদের নিয়ে নানা সিন্ডিকেট ও লুটপাটের চিত্র গণমাধ্যমকে জানান বর্তমান দায়িত্বশীল কর্মকর্তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্রমবাজারের অনিয়ম দূর করে মালয়েশিয়ার বাজারে নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ দেশের অর্থনীতিতে এক নতুন গতি আনবে। বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো নিশ্চিত হলে অভিবাসন ব্যয় যেমন উল্লেখযোগ্য হারে কমবে, তেমনি দালাল চক্রের দৌরাত্ম্য থেকেও সাধারণ কর্মীরা রক্ষা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাহিদাপত্রগুলোর যাচাই-বাছাই কাজ ইতোমধ্যে শেষের পথে এবং খুব দ্রুতই নিবন্ধিত কর্মীদের তালিকা প্রকাশ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর