• শীর্ষ সংবাদ সর্বশেষ
  • গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের গোপন দলীয় সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। সভার ঘটনার দুই দিন পর পুলিশের রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের দলীয় সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায়। অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ৯ জন হলেন— গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা রয়েছেন। তাদের