তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 43 minutes আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

সোমবার (১৬ নভেম্বর) পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়ার খোঁজখবর নেন। এ সময় ২য় শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদানের সময় প্রায় সকল শিক্ষার্থীর নিজের সম্বন্ধে ইংরেজিতে বলার দক্ষতা দেখে তিনি মুগ্ধ হন। তবে পৌরসভা সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সার্বিক খোজখবর বৃদ্ধি, শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধিকল্পে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে জেলাপ্রশাসক দুটি ফুটবল উপহার দেন এবং শিক্ষার্থীদের সমস্বরে লোকগান পরিবেশনায় মুগ্ধ হয়ে তিনি একটি হারমোনিয়াম উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য লিখুন

আরও খবর