
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান ও সাংবাদিক মো. রাজু আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আসাদুল ইসলাম, মো. শফিয়ার রহমান, মো. মুশরাফুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্কুলশিক্ষার্থীরা।
বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে...
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার...
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি...
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত...