নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন ফাহিম ফয়সাল। ব্যক্তিগত অনিবার্য কারণ দেখিয়ে গতকাল (মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬) তারিখে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে ফাহিম ফয়সাল উল্লেখ করেন, তিনি জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা শাখার একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

কমিটি গঠনের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছেন তিনি।

তবে একান্ত ব্যক্তিগত কিছু অনিবার্য কারণে বর্তমানে তাঁর পক্ষে সাংগঠনিক পদের দায়িত্ব ও কর্তব্য নিয়মিত পালন করা সম্ভব হচ্ছে না।

সংগঠনের কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর