সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা যুবদলের বর্ণাঢ্য আনন্দ রেলী অনুষ্ঠিত হয়।

আজ ২৮ অক্টোবর বিকালে উপজেলা পরিষদ মিলনায় তন সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকের সভাপতিত্ব। সঞ্চালনা করেন যুবদলের উপজেলা যুগ্ম সচিব মো. নুরুল আমিন মাস্টার।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর।

উপজেলা বিএনপি সহ- সভাপতি আশরাফুল ইসলাম রিপন।উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,উপজেলা যুবলের সাবেক সদস্য সচিব মো. নুর আলমসহ অনুষ্ঠানে বিএনপি, উপজেলা যুবদল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর