
গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার পাঁচ শতাধিক মানুষ। স্থানীয় রাজনীতির পটপরিবর্তনে এই যোগদানকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সুতকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে এই বিশাল দলটি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ভিড়ে যান। অনুষ্ঠানে যোগদানের পর নতুন নেতাকর্মীরা দলের নীতি ও আদর্শের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, দেশ গঠনে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ এখন নতুন গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে এবং এই ধারা অব্যাহত রাখতে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুকতাইল ইউনিয়নে এই যোগদানের ফলে দল আরও বেশি শক্তিশালী হলো এবং আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে এই জনস্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনৈতিক দৌরাত্ম্য থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষ স্বাধীনভাবে রাজনৈতিক মতপ্রকাশ করছে এবং গণতান্ত্রিক ধারায় সম্পৃক্ত হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে...
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার...
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি...
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত...