ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে নতুন এডহক কমিটির হাত ধরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 20 hours আগে
ছবি- কালের বিবর্তন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে শিক্ষার পরিবেশ গতিশীল ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য খুশী মোহন রায়, অভিভাবক সদস্য মো. খোরশেদ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহীনুর ইসলাম কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্হিতি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে এডহক কমিটি দায়িত্ব পালন করবে।

স্হায়ীয় অভিভাবকরা জানান, মেয়েদের শিক্ষার প্রসারে ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিবে – এটাই তাদের প্রত্যাশা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক, প্রফেসর ড.মো. মাসুদ রানা খান এডহক কমিটির অনুমোদন করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর