
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
রুমিন ফারহানার সমর্থকদের অভিযোগ, আগামী ১৮ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্যান্ট-শার্ট পরা একদল যুবক দৌড়ে গিয়ে কয়েকজনকে কিল-ঘুষি মারছেন।
এ সময় ঘটনাস্থলের কাছাকাছি নীল পোশাক পরা কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে দেখা যায়। একপর্যায়ে আনসার ও ভিডিপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন।
হামলায় আহত আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব সাংবাদিকদে’র বলেন, ‘দুপুরে জোহরের নামাজের সময় উপজেলা পরিষদের বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালান।’এ ঘটনায় আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমানও আহত হয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা