
রাজধানীর ভাটারায় বিপুল সংখ্যক ছিনতাই হওয়া মোবাইল ফোন সহ শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় (২ আগস্ট) ঢাকা মহানগরের ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আবু বক্কর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের এরশাদ আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, আবু বক্কর একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আবু বক্করের বিরুদ্ধে ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণা করা হয়েছে।
এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করের সহযোগী মো. হেলাল মিয়া (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় হেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি ডিজিটাল (নষ্ট) ক্যামেরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে জরিমানা
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে...
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম, অভিযোগ অস্বীকার...
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম,...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে...