
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব (বি.কম, বি.এড)-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২ জুলাই) বিদ্যালয়টির ক্লাস রুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি বেলায়েত হোসেন স্বপন এর অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,
মাহমুদুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, শওকত হোসেন ছগির, সাবেক যুগ্ম আহ্বায়ক, বসুরহাট পৌরসভা বিএনপি, গোলাম রব্বানী, ও অভিভাবক আব্দুল মালেক।
উল্লেখ্য যে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার পূর্বে রবিবার সকালে কোরআনখানি ও মরহুমের কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আবু ছায়েদ। দোয়া অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, ও এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে জরিমানা
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে...
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম, অভিযোগ অস্বীকার...
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম,...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে...