
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে এক চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর অবসর সময় বাবার চায়ের দোকানে বিভিন্ন কাজে তার বাবাকে সগোযোগিতা করতো।
সোমবার সকাল ৮টার দিকে তানভীর তার বাবার চায়ের দোকানে পানি গরম করা ইলেকট্রনিক কেটলি দিয়ে চা বানাতে যায়।
এ সময় অসাবধানবশত ইলেকট্রনিক কেটলি থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনাটি অবগত হয়েছি।
তবে এ ব্যাপারে স্বজনরা থানায় কেউ লিখিত অভিযোগ বা যোগাযোগ করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...