
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের শ্রমিকদের ৬ সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা।
এর প্রতিবাদে সোমবার (৩ আগস্ট) সকাল থেকে চা ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বাগানের শতাধিক শ্রমিক।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ৬ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা, সন্তানদের লেখাপড়ার খরচ এবং চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না।
ধারদেনা করে কোনোভাবে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান এবং দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...