
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাভর্তী একটি মাইক্রোবাস গিয়ে পড়লো পুকুরে। পরে ক্রেন দিয়ে পুকুর থেকে গাড়িটি তুলে আনতেই চোখে পড়লো ৯ বস্তায় ২৫২ কেজি গাঁজা। এসব গাঁজা জব্দ করা হলেও গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-০৭৪০।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশের একটি দল। এসআই শামিমের নেতৃত্বে অভিযানের সময় সন্দেহজনক একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত না মেনে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে সেটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় গাড়িটি। এ সময় গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর এর ভেতরে থাকা গাঁজার প্যাকেট পানিতে ভেসে ওঠে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। এ সময় গাড়ি থেকে ৯ বস্তায় ২৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাইক্রোবাস ও গাঁজা কসবা থানায় নেওয়া হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, উদ্ধারকৃত গাঁজা ও বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও পাচারকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ...
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন...
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে...
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার...
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি...
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত...