
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: ঐতিহ্যবাহী মুল্লুক চলো আন্দোলনের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯২১ সালের ২০ মে এক রক্তাক্ত পরিণতিতে চা শ্রমিকদের মুল্লুকে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়। এ দিনটিকে এখনও চা শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে মিরতিংগা চা বাগানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মনু দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, সিরাজুল ইসলাম, মানিক প্রসাদ পাল প্রমুখ।
আলোচনা সভার পর চা শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ইতিহাস ও ২০ মে এর তাৎপর্য্য তুলে ধরেন।
এসময় মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে চা শ্রমিক দিবসটি পালনের স্বীকৃতি চেয়ে আজও এই স্বাধীন দেশে উপেক্ষিত হয়ে আছি।
চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, চা বাগানের শ্রমিকদের ভাগ্যে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এমনকি মৌলিক অধিকারও ভোগ করার সুযোগ পাচ্ছেন না চা জনগোষ্ঠীর সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...