লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , ২০ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা প্রশাসক আসমা সাহীন , বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আরিফ হোসেন , সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ আবির হোসেন , লালপুর থানার ওসি ( তদন্ত) মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন তৃতীয় পর্যায় প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করে।