
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার কালিকচ্ছে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে চার শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গেছে।
আজ ২০-মে বুধবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইমাম হোসেন (৩০), হৃদয় মিয়া (২৫), মেহেদী (২২), আরমান (৩০)। নিহতের মধ্যে তিনজনের বাড়ি গলানিয়া গ্রামে ও আরেকজনের বাড়ি একই উপজেলার ধরন্তি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উঠে না আসায় সন্দেহ হলে আরমান ও ইমাম তাদের খোঁজে সেপটিক ট্যাংকে নামেন। পরে চারজনই মারা যান।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো. মনজুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকে থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...