মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 minutes আগে
সংগৃহীত ছবি।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সফরে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বমঞ্চে এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং জলবায়ু তহবিল গঠনে বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে উপস্থাপন করবেন।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের পরিবেশ ও জলবায়ু খাতের নানা অব্যবস্থাপনা এবং লুটপাটের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে সঠিকভাবে তুলে ধরা হতো না। বর্তমানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের সেই স্থবিরতা কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তার এই তুরস্ক সফর দেশের কূটনৈতিক সাফল্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।