
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া কানাডায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
“ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”
পারিবারিক সুত্রে জানা যায়, ১২ই জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় ৭টা ৩০ মিনিটের সময় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি কানাডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
জিয়াউল হক জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কোম্পানীগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
নোয়াখালী -৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউল হক জিয়া এলাকার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...