
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়খালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস ও উড়িরচর কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকার। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
তিনি বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলায় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেদের নৌকা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়াও অভিযানে কোস্ট গার্ড পেটি অফিসার মোঃ খলিলুর রহমানসহ তার সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...