
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙ্গায় ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে ঈদ হাদিয়া বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পিছলডাঙ্গা স্কুল মাঠে প্রায় ৭০টি পরিবারের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ কেজি পোলাও চাল এবং ১ কেজি ময়দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ মারুফ, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ আক্তার, মাওলানা আনোয়ার হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী ও হাফেজ আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিতরণ কার্যক্রম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমান। তিনি দেশবাসীর কল্যাণ, উপস্থিত মুসল্লিদের মাগফিরাত এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...