
রাত পোহালেই শনিবার পবিত্র ঈদুল ফিতর। মাসব্যপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা, ইবাদত – বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশীর বার্তা নিয়ে এলো ঈদ।
রাত পোহালেই ঈদের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে ঈদের সকাল এক নতুন উচ্ছ্বাস নিয়ে হাজির হয়।
ঈদের সকালে ধর্মপ্রাণ মুসলমানরা নতুন পোশাক পরে ঈদগা ও মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের দিন শিশু কিশোর থেকে শুরু করে সবাই ঈদের কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন ঘরে ঘরে তৈরি হয় সেমাই, পায়েস সহ নানা ধরনের খাবার।
প্রতি বারের মতো এ বছরও ঈদ যাএায় নৌ, সড়ক, রেলপথ, আকাশ পথে ঘরমুখো মানুষের ভীড় ছিল। পরিবারের ও প্রিয়জনের সাথে ঈদ করতে কষ্ট করে হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাঁগুলোতে পরিষ্কার পরিচ্ছন ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। শহরে শান্তিপূর্ন পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ঈদের নামাজকে কেন্দ্র করে সবার মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।
পবিএ ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য বার্তা। পবিএ ঈদুল ফিতর মানুষকে শেখায় সবার সাথে ভাগ করে নেওয়া সত্যিকারে আনন্দ।
পবিএ ঈদুল ফিতর সকল মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি। সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...