শার্শা-বেনাপোলবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মো. সহিদ আলী

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শার্শা ও বেনাপোল বন্দর এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মো. সহিদ আলী। তিনি শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক এবং বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা। শার্শা-বেনাপোলবাসী এবং আমার প্রিয় সংগঠনের সকল শ্রমিক ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।”

​মো. সহিদ আলী কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা শ্রমিক নেতাই নন, এলাকায় তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত। অসহায় ও দুস্থ মানুষের বিপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে টাকার অভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, তাদের আর্থিক সহায়তা প্রদান করে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

​এবারের পবিত্র রমজান মাস জুড়ে তিনি রোজাদারদের জন্য নিয়মিত ইফতারের আয়োজন করেছেন। এছাড়াও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই তার মূল লক্ষ্য বলে তিনি জানান।

​পরিশেষে, পবিত্র ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই আশাবাদ ব্যক্ত করে তিনি শার্শা-বেনাপোলবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।