
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ অমর একুশে বইমেলায় সাংবাদিক ও লেখক মাসুদ বিপ্লব এর প্রথম গ্রন্থ “মুখোশ ভাঙ্গার যুদ্ধ” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। সমাজের চিত্র সম্ভার ও প্রতিচ্ছবি আত্মবিশ্বাস ও কিশোরদের স্বপ্ন, সাহস জাগিয়ে তোলার গল্প নিয়ে রচিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
‘মুখোশ ভাঙ্গার যুদ্ধ’ বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা’র নাগরিক প্রকাশন স্টলে।মানুষের সব চাইতে যে জিনিসটি সেটি হচ্ছে তার চরিত্র। আর সেই চরিত্র’কেই বিভিন্ন মাধ্যমে ফুটি তোলা হয়েছে এই বইটিতে। সমাজের বাহিরে যে আরেকটি গুপ্তচর সমাজ রয়েছে সেটি এই বই’টিতে ফুটে উঠেছে।
তরুণ ও ছোট্ট শিশুদের স্বপ্ন দেখতে শেখানো এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমী’রা।
ফেস দ্যা পিপলস এর ঠাকুরগাঁও প্রতি নিধি তরুণ সাংবাদিক জাহিরুল ইসলাম রনি বলেন, তরুণ কিশোরদের মানসিক বিকাশে অনুপ্রেরণামূলক গল্পের গুরুত্ব অনেক বেশি। এই বইয়ে কিশোরদের বিশ্বাস , স্বপ্ন ও তাদের মনের গোপন অনুভূতিগুলো কে নানান ভাবে সুন্দরকরে তুলে ধরা হয়েছে।
এ ধরনের বই তরুণ সমাজে কিশোরদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে রুপ নিতে ও সাহসী উদ্বেগ মানসিক চিন্তা চেতনাকে বিকাসিত করতে সাহায্য করবে।
“মুখোশ ভাঙ্গার যুদ্ধ”বইটি’র লেখক মাসুদ বিপ্লবে’র নানা অজানা কথা, ঠাকুরগাঁওয়ে’র কৃতি সন্তান মাসুদ বিপ্লব পেশায় একজন সাংবাদিক হলেও নেশা তার বাস্তব চিত্র কে ফ্রেমবন্দি করে কেনভাস, মৃৎ ,কাঠ ও সিমেন্ট শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা ও সেসব তার নিজস্ব জাদুঘরে সংরক্ষণ করে রাখা তার সখ।
শহরের সরকার পাড়ায় নিরিবিলি পরিবেশে ছোট্ট পরিসরে গড়ে ইতুলেছে এই জাদুঘর’টি। তার পাশাপাশি গড়ে তুলেছেন একটি সুন্দর বইয়ের লাইব্রেরী। শিক্ষায় এলাকার মানুষ কে শিক্ষিত করে নিরক্ষর ঠাকুরগাঁও জেলা গড়ে তোলা তার জীবনের ব্রত। সকল কাজের ফাঁকে সংগ্ৰহ করে চলেছেন নানান রকমের বই।
শুধু মাত্র নিজের একক প্রচেষ্টায় কারো সাহায্য সহযোগিতা ছাড়াই তিলে তিলে গড়ে তুলেছেন এই সব প্রতিষ্ঠান। জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসিতাকে বাদ দিয়ে ভাবনা শুধু কর্ম বাস্তবায়নের, ভাবেন কবে হবে বড় পরিসরে তার স্বপ্ন। সমাজের কিছু মানুষের তুচ্ছতাচ্ছিল্য মনোভাব, মানুষিক শারীরিক ভাবে সেও প্রতিপন্নতা তার কাছে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে স্বপ্নকে। তার বাবা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত আনসার, ভিডিপি কর্মকর্তা নূর মোহাম্মদের দ্বিতীয় ছেলে,মা আফরোজা খানম অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা সিনিয়র কর্মকর্তা ছিলেন ।
পৈত্রিক সূত্রে পাওয়া সামান্য সম্পত্তি আজ তাকে বড় স্বপ্ন দেখাচ্ছে। সমাজ ও পরিবারের সদস্যদের কারও এ ব্যাপারে সহযোগিতা না পেলেও ক্ষোভ নেই। তার ভাষায় একক প্রচেষ্টায় যখন সফলতা আসে এর আনন্দটাই অন্যরকম।ভাবুক মনে, মনে হয় সূপ্রভাত সৌরজগত।
আর কবিতার ভাষায়,বৃহৎ আমি তাদের মধ্যে রয়েছি, তা আমাদের আত্ত্বদ্রস্টা আমি এই মুক্ত স্বাধীন ও মৃত্যুঞ্জয়ী। সংগঠক হিসেবে জেলাতে তার বেশ নাম রয়েছে, ১৯৮৭-৮৮ সালে জেলা ক্রিকেট লীগে সেরা বোলার হিসেবে পূরস্কৃত হন।
তার নিজের প্রচেষ্টায় তৈরি করা ক্লাব পৌর তরুণ প্রতিরক্ষা সংঘ জেলা ক্রীড়া সংস্থার সকল প্রকার খেলাসহ বিজ্ঞান প্রযুক্তি মেলা, আর্ট ও কারুকলায় সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতো।
হঠাৎ করে বিভিন্ন জায়গায় থেকে তার ক্লাবের নাম বাদ দেয়া হয়।যার কারন এখনো অন্তরালে। সাংবাদিকতা, সংগঠন পরিচালনা, খেলাধুলা, সমাজসেবার পাশাপাশি শিল্পকর্ম সৃষ্টি, বইপড়া, কৃষ্টি সংগ্ৰহ তার অদম্য বাসনা বা নেশা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...