
জয়পুরহাটের কালাই উপজেলার বফল গাড়ি গ্রামে ছেলের হাতে বাবা খুন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফল গাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী মন্ডল (৬০) বফল গাড়ি গ্রামের বাসিন্দা এবং তার ছেলে অভিযুক্ত গোলাপ হোসেন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধায় গোয়ালে গরুর খাবার দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে গোলাপ হোসেন তাঁর বাবা আক্কাস আলীর ওপর কাঠের বাটাম, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় বাধা দিতে গেলে আহত হন আক্কাস আলীর স্ত্রী ও মেয়ে।
পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করে এবং তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রসহ অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...