
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ”র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পবিত্র মাহে রমজানের ২৪তম দিনে বেনাপোল পৌরসভার দুর্গাপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে অংশগ্রহণ করেন: স্থানীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। দুর্গাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সাংবাদিক জাহিদুল ইসলামসহ উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আয়োজক সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, “রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। সকলের সাথে ইফতার ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে এ ধরণের সামাজিক ও ধর্মীয় কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন”।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা সাংবাদিক জাহিদুল ইসলামের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং রমজানের এই পবিত্র ক্ষণে এ ধরণের আয়োজনকে সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...