
পাইকগাছায় জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একই দিন দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস অনিয়মিতভাবে পার্কিং করে রাখার অভিযোগে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী ও ওসি মোঃ গোলাম কিবরিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।
অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে যানবাহন পার্কিং করে রোগীদের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে একজনকে চালককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে হাসপাতালের ভেতরে অনিয়মিতভাবে যানবাহন পার্কিং না করার শর্তে ৪ জন চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...