
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল থেকে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি উপজেলার প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দিনব্যাপী খাগড়াছড়ি সদর উপজেলা, পানছড়ি উপজেলার মোল্লাপাড়া ও ফাতেমা নগরে ভ্রাম্যমানভাবে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

পরে জেলা সদরের শব্দমিয়া পাড়ায় অসহায় পরিবারের মাঝে নতুন শাড়ি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি, বড়নাল ইউনিয়ন, তবলছড়ি বাজারসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, নতুন শাড়ি এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, যিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে জেলা পরিষদ প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, মাহবুব আলম, বঙ্গমিত্র চাকমা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...