
নড়াইলের পুলিশ লাইনসের নারী ব্যারাকে মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া ( ২৬) নামের এক মহিলা পুলিশ সদস্যের আত্নহত্যার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুলিশ সদস্য মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মানিকগজ্ঞ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মোঃ দুলাল মিয়ার কন্যা। পারিবারিক সূত্রের জানা গেছে, তিনি কয়েকদিন যাবত মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন।
নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার মোসাঃ নূরে জান্নাতুল ছনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিলেন।
রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সাথে পেছিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
ময়নাতদন্ত শেষে আজ দুপুরে নড়াইল পুলিশ লাইনস প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...