
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-পবিত্র ঈদূল ফিতর উপলক্ষে রবিবার (২২ মার্চ ) দিনব্যাপি বেনাপোলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে “বেনাপোল ক্রীড়া সংস্থা”র পক্ষ থেকে শুক্রবার(২০ মার্চ) বিকালে বেনাপোল বাজারস্থ “হোটেল সানরুফ” এ এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সন্মেলনে খেলার প্রস্তুতীমূলক মূল বিষয়বস্তু তুলে ধরেন বিকেএস-এর সভাপতি,শার্শা উপজেলা যুবদল আহবায়ক,মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্থাটি’র সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়- ঈদুল ফিতর উপলক্ষ্যে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) একটি প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন যারা বর্তমানে বসুন্ধরা কিংস সহ দেশের বিভিন্ন শীর্ষ ক্লাব ও সেনাবাহিনী দলে খেলছেন। এদের মধ্যে মেহেদী, রবিউলসহ অন্যান্য কৃতি খেলোয়াড়রা সবাই বেনাপোলেরই সন্তান।
স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সাথে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একটি সমন্বয় তৈরি করা। এর মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তাদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে একটি সুস্থ পরিবেশ উপহার দেওয়া।
বিকেএস-এর পক্ষ থেকে বেনাপোল ও শার্শা এলাকার সর্বস্তরের জনগণকে ঈদের পরের দিন মাঠে উপস্থিত হয়ে এই আনন্দদায়ক খেলা উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিকেএস-এর লক্ষ্য তুলে ধরে মোস্তাফিজ্জোহা সেলিম আরও বলেন, নতুন উদ্যমে বেনাপোল ক্রীড়া সংস্থাকে (BKS) পুনর্গঠন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য হলো নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি করা।
আগামী রবিবার সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে (সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত) এবং বিকেলে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফুটবল ম্যাচটি ৮০ মিনিটের হবে।
এই প্রীতি ম্যাচগুলোতে ঢাকা থেকে আসা ১২ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়সহ বেনাপোলের স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
বেড়াপোল ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ রাফি হোসেন রাহুল বলেন, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ পুলিশ ক্লাবের একজন খেলোয়াড়।
বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS) গঠনের পর এই ধরনের সংবাদ সম্মেলন এবং প্রীতি ম্যাচের আয়োজনকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তার জানামতে, বেনাপোলে এর আগে কখনো এমন আয়োজন হয়নি।
তিনি বেনাপোল ও শার্শাবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার এবং খেলোয়াড়দের সমর্থন করার জন্য বিনীত অনুরোধ জানান,সেই সাথে বেনাপোলের তরুণ খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে তিনি এবং তার সাথে থাকা অন্যান্য পেশাদার খেলোয়াড়রা ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে বিকেএস-এর পক্ষ থেকে বেনাপোলবাসীকে এই ম্যাচগুলো মাঠে এসে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। একই সাথে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...