
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক যুবককে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গত শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। রবিবার শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
তবে অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, শিশু বলাৎকারের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে।
পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...