
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে কৃষি জমিতে লবণ পানি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান মোঃ আকবর আলী গাজীকে বিবাদী করে অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ধান ও বিভিন্ন সবজি চাষের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে আসছেন এবং পরিবারের ভরণপোষণসহ সন্তানের শিক্ষার ব্যয় বহন করছেন।
তিনি আরও জানান, সম্প্রতি ভালো ফলন সত্ত্বেও আকবর আলী গাজীসহ কিছু অসাধু ঘের ব্যবসায়ী নদী থেকে লবণ পানি উত্তোলন করে চিংড়ি ঘের পরিচালনা করছেন। এতে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এতে সাধারণ কৃষকরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি প্রদান করছেন।
অপরদিকে, একই দিনে আকবর আলী গাজীও ইউএনও বরাবর পৃথক লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের অভিযোগ আমলে নিয়ে লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানাকে বিষয়টি শুনানি করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...