
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসনের ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠানমালা শুরু হবে ২৫ মার্চ থেকে। প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:-
সকালে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। রাতে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত এবং রাত ১১:০০ টা থেকে ১১:০১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন।
২৬ মার্চ (স্বাধীনতা দিবস):- সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ৭:১৫ মি. কাগজপুকুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।সকাল ৭:৩০ মি. শহিদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত।
সকাল ৯:০০ মি. শার্শা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
দুপুর ও বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বার্তায় জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের গুরুত্ব বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি সকল স্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নিয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (www.sharsha.jessore.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...