
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে পারিবারিক কলহের জেরে সলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল সলিম মিয়ার সংসারে। ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিত-া হয়। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি বিষ পান করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্বারত চিকিৎসক তাদেরকে সদর হাসপাতালে প্রেরন করে। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...