
নরসিংদীর পলাশ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পলাশ থানা সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি, মোঃ রাকীন মাশরুর খান,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুনসহ পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যােগে পলাশ থানা সদর সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বিকালে উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়ম হল রুমে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজন এক আলোচনা সভা অনুষ্ঠিত্ব হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খাঁন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ আনসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকরা একসাথে দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া মোনাজাতসহ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারন করে দেশ গঠনে একসাথে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...