স্বাধীনতা দিবসে ইসলামিক মিশন শমশেরনগরে আলোচনা সভা

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন এর আয়োজনে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ১২ টায় ইসলামিক মিশন শমশেরনগর এর আয়োজনে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. মুমিনুল হক, নূরুল মোহাইমীন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ সহ মিশনের অধীনস্থ বিভিন্ন মক্তবের শিক্ষকবৃন্দ।

সভায় স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।