“সৃজনশিখা”-এর দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের ঘোষণা

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ , ২২ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেনাপোলে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘স্বাধীনতা উৎসব ২০২৬’-এর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশিখা’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। স্থানঃ-বেনাপোল বল ফিল্ড ময়দান।

গত শুক্রবার(২০ মার্চ) ​বিকালে বেনাপোল বাজারস্থ “হোটেল সানরুফ”-এ ‘সৃজনশিখা’ এক সংবাদ সন্মেলনের মধ্য দিয়ে এ তথ্য জানিয়েছে। সংগঠনের সভাপতি নাজমুল হোসেন জয় এই তথ্য জানান।

কর্মসূচিতে রয়েছে-
​​২৫শে মার্চ: সকাল ৯:৩০ মিনিট থেকে বেনাপোল পৌরসভাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

​২৬শে মার্চ: মহান স্বাধীনতা দিবসে দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন জয় বলেন, “দীর্ঘ ৭-৮ বছর বেনাপোলে এই ধরনের বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিলক্ষিত হয়নি। সেই অভাব দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

​সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মো.মোস্তাফিজ্জোহা সেলিম সহ সংগঠনটি’র অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন।

২৫ এবং ২৬ মার্চের ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেনাপোলের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব নূরুজ্জামান লিটন।

অনুষ্ঠানের কর্মসূচিগুলো উপভোগ করবার জন্য বেনাপোলবাসিকে এবং বিনোদন প্রিয় মানুষদেরকে “সৃজনশিখা”-এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।