
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র নোয়াগাঁও ইউনিয়নের জারুল্লাহাটি এলাকায় পূর্ব মতবিরোধের জের ধরে মোঃ সিরাজুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে তারই আপন দুই চাচা মোঃ জাকির হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
সোমবার (১৬ মার্চ) বিকালে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ-সব অভিযোগ তোলে ধরেন প্রবাসী সিরাজুল ইসলাম। ভুক্তভোগী সিরাজুল ইসলাম একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। হামলার ঘটনায় সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
প্রবাসী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার আপন চাচা জাকির হোসেন ও আনোয়ার হোসেনের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। দীর্ঘ ২২ বছর যাবত নানাভাবে আমাদের পেছনে লেগে আছে। আমি’সহ আমার পরিবারের সকলে ঠিকমতো এলাকায় বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে পারছি না তাদের অত্যাচারের কারণে।
বিগত সময়ে আওয়ামীলীগের আমলে সুকৌশলে এই জাকির হোসেন আমার কালিকচ্ছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে।
হামলার ঘটনায় তিনি বলেন, গতকাল আমি সরাইল বাজার থেকে জারুল্লাহাটি আমার বসতবাড়ির সামনে পৌঁছা মাত্র আমার দুই চাচা ও তাদের পরিবারের সদস্যরা লাটি সোটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালানো শুরু করে এবং আমার পাঞ্জাবি টেনে হিছরে পকেটে থাকা মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায়।
পরবর্তীতে আমার স্বর চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে এবং আমি জরুরি সেবা 999 এ কল করে পুলিশের সহযোগিতা কামনা করি। তবে 999 এ কল করলেও আমাকে সহযোগিতার জন্যে পুলিশ সেখানে উপস্থিত না হওয়ায় আমি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
কিন্ত আফসোস ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। প্রবাসী সিরাজুল ইসলাম বলেন, আমি একজন প্রবাসী আজ তাদের দ্বারা দীর্ঘদিন যাবত আমার পরিবার নির্যাতিত হলেও ন্যায় বিচার পাচ্ছি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি এদেশে বসবাস করতে পারবো না।
এই ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...