​বেনাপোল পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতিকুজ্জামান সনি

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বেনাপোল পৌর বিএনপির সহ: সভাপতি এবং বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি, আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি।

​শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে সাম্য। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি ও অনাবিল সুখ। বেনাপোল পৌর এলাকার প্রতিটি মানুষ যেন হাসি-খুশিতে ঈদ উদযাপন করতে পারে, এটাই আমার প্রত্যাশা।”

​পৌর এলাকার ৯টি ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গত এক মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আতিকুজ্জামান সনি। প্রচারবিমুখ এই নেতা অত্যন্ত গোপনীয়তা ও শৃঙ্খলার সাথে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

এছাড়া ঈদ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অসহায় পরিবারগুলোর দ্বারে দ্বারে।

​সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি তার নিজ গ্রাম সীমান্ত এলাকা দৌলতপুরে নিজস্ব উদ্যোগে একটি এতিমখানা পরিচালনা করে আসছেন। আতিকুজ্জামান সনি জানান, প্রচারণার চেয়ে মানুষের সেবাকেই তিনি বড় করে দেখেন।

এ কারণেই কোনো প্রকার ছবি বা আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি অত্যন্ত নীরবে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করে চলেছেন।

​বেনাপোল পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে আতিকুজ্জামান সনি’র এই মানবিক উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শান্তিময় ঈদের প্রত্যাশা ব্যক্ত করেন।