মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বেনাপোল পৌর বিএনপির সহ: সভাপতি এবং বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি, আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে সাম্য। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক শান্তি ও অনাবিল সুখ। বেনাপোল পৌর এলাকার প্রতিটি মানুষ যেন হাসি-খুশিতে ঈদ উদযাপন করতে পারে, এটাই আমার প্রত্যাশা।"
পৌর এলাকার ৯টি ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গত এক মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আতিকুজ্জামান সনি। প্রচারবিমুখ এই নেতা অত্যন্ত গোপনীয়তা ও শৃঙ্খলার সাথে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া ঈদ আনন্দ সবার সাথে ভাগ করে নিতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অসহায় পরিবারগুলোর দ্বারে দ্বারে।
সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি তার নিজ গ্রাম সীমান্ত এলাকা দৌলতপুরে নিজস্ব উদ্যোগে একটি এতিমখানা পরিচালনা করে আসছেন। আতিকুজ্জামান সনি জানান, প্রচারণার চেয়ে মানুষের সেবাকেই তিনি বড় করে দেখেন।
এ কারণেই কোনো প্রকার ছবি বা আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি অত্যন্ত নীরবে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করে চলেছেন।
বেনাপোল পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে আতিকুজ্জামান সনি’র এই মানবিক উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শান্তিময় ঈদের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত