বেনাপোলে ‘আলোকিত নারী উন্নয়ন সংস্থা’র উঠান বৈঠক ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ১৫ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- ​”এসো, হই দক্ষ করি কর্ম”—এই স্লোগানকে ধারণ করে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে নারীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ ‘প্রভাতী সংঘ’ প্রাঙ্গণে আলোকিত নারী উন্নয়ন সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আলোকিত নারী উন্নয়ন সংস্থা”র প্রতিষ্ঠাতা এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ​”নারীদের কেবল ঘরের কাজে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে ঙবর্তমান সময়ের দাবি।

আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

​তিনি আরও জানান, আগামীতে সংস্থার পক্ষ থেকে নারীদের জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

​বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। সভায় প্রধানত কয়েকটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়:-​নারীর ক্ষমতায়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সক্রিয় ভূমিকা, আধুনিক কর্মমুখী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

​আলোচনা সভা শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের নারী সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উৎসবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার অন্যান্য স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।