
সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝড়ে পড়া ও শিশুশ্রম মুক্ত করণের লক্ষ্যে সাংবাদিকদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভা করেছে।
রবিবার (১৫ ই মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা এবং প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো: শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি, সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত, স্কুল থেকে ঝড়ে পড়া প্রতিরোধ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। সেই সাথে প্লাস্টিক ব্যবহার, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ ছয়টি বিষয়কে মুক্ত ঘোষণায়ও কাজ করছে তারা।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়ন নিয়ে দীর্ঘদিন কাজ করলেও এখন থেকে তারা বাকি ইউনিয়ন গুলো যুক্ত করে সবগুলো ইউনিয়ন নিয়েই কাজ করছে।
খুব শীঘ্রই গোয়াইনঘাট উপজেলাকে পুরোপুরিভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝড়ে পড়া, ক্ষৃুধা ও প্লাস্টিক ব্যবহার মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...