
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার বুধস্তী ইউনিয়নের সেমড়া এলাকার সোলাইমান খান মার্কেটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাহরাম খান (আমিন) সাইফুল খান মাহিন ও খালেদ খান রাহুল।সরজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর সেমড়া গ্রামের বাসিন্দা মো. নাজির বাদী হয়ে বিজয়নগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে মাছুম খান, মাসুক খান, সেলিম খান, অপু মিয়া ও আফজাল খানকে আসামি করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, মাছুম খান দীর্ঘদিন ধরে সোলাইমান খান মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দোকানটি ছাড়তে টালবাহানা করতে থাকেন। পরে স্থানীয়ভাবে মধ্যস্থতার মাধ্যমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দোকানটি ছেড়ে দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও দোকানটি তিনি ছাড়েননি।
পরবর্তীতে দোকান ছাড়ার বিষয়ে বারবার তাগাদা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার দিন বিকালে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা রড, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এতে বাহরাম খানসহ তিনজন গুরুতর আহত হন।
এদিকে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত মাসুক খান হাতে লোহাজাতীয় একটি সরঞ্জাম নিয়ে আক্রমণের উদ্দেশ্যে দৌড়ে আসছেন।
পরে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে তার হাতে থাকা লোহার সরঞ্জাম দিয়ে সোলাইমান খান মার্কেটের দোকানের তালা ভেঙে ফেলা হয়। অভিযোগ রয়েছে, একই লোহার বস্তু দিয়ে বাহরাম খানসহ আরও কয়েকজনকে আঘাত করা হয়।
ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনার পর অভিযুক্তরা উল্টো তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি মিথ্যা মামলাও দায়ের করেছেন।
এ বিষয়ে বিজয়নগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...