ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে সহায় জুলুম বস্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক দরিদ্র পরিবারে’র মাঝে উদ্যোগটি’র সিজন-৬ বারে’র মতো তুলে দেয়া হয় এই ৫ টাকার ঈদ বাজার।

মোট ৭৫০ টাকার বাজারে’র মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, চাল, আলু পেঁয়াজ, গুঁড়া দুধ, একটি করে মুরগি।

৫ টাকায় ঈদ বাজার করে খুশি বৃদ্ধা,তিনি জানান,এগুলো পেয়ে আমি খুবই খুশি।আমার পরিবার নিয়ে অন্ত একদিন ভালোভাবে খেতে পারবো।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠন’টি। তাদের প্রতি’টি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষে’রা ঈদের দিন’টি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারের সেই লক্ষ্যেই এ বাজার দেয়া হয়েছে। সহায় এর এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হাসান সুমন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা সত্য ঘোষ নন্দন,আহমেদুর রহমান কাজল, সামিমুল ইসলাম, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।