
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলা গ্রামের মিলন মিয়ার বিরুদ্ধে কোরআন আবমাননা ও ইমামের সাথে আপত্তিকর ভাষায় গালাগালির ঘটনা ঘটছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মুসল্লীরা উত্তেজিত হয়ে মিলনকে গণধোলাই দিতে থাকে।
পুলিশ ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় মুসল্লীরা রাত ১১টায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল প্রর্দশন করে। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে।
জানাযায়,উপজেলার বড়খোলা গ্রামের দুরুদ মিয়ার ছেলে মিলন মিয়া কিছুদিন আগে পারিবারিক কলহে স্ত্রীকে তালাক দিয়েছিলেন। গতকাল সোমবার (৯ মাচ) ইফতারের পূর্বে বড়খোলা জামে মসজিদের ঈমামের কাছে গিয়ে তার স্ত্রীকে এনে দিতে বলেন।
ঈমাম তার স্ত্রীকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে মিলন ঈমামের সাথে অশালীন আচরণ করে। এক পর্যায়ে মসজিদ থাকা পবিত্র কুরআন শরীফ এনে পায়ে নীচে রেখে ঈমাম সাহেবকে বলেন এখন কী কষ্ট লাগছে ? এভাবে সে বার বার কুরআন শরীফ পায়ের নীচে রাখে এবং আপত্তিকর ভাষায় কুরআন নিয়ে গালি দেয়।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ মুসল্লিরা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুন দিতে থাকে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এমন ন্যাক্কার জনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ থানা উপস্থিত হয়ে মিলন মিয়ার ফাঁসি দাবি করেন।
এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু জনতার সামনে উপস্থিত হয়ে সবার সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন যে আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...