
গ্রামীণ এলাকায় শিক্ষা উন্নয়ন ও প্রাথমিক শিক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট হল রুমে “Shikhya Shurokkha: Community-Led Education Promotion in Rural Bangladesh” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযান (CAMPE)। এতে সহযোগিতা করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযান (CAMPE)-এর Research Monitoring Evaluation & Documentation Unit-এর সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গিয়াসউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেরাছড়া ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমা।
প্রশিক্ষণে পেরাছড়া ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের কৌশল বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠনের মূল উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় জনঅংশগ্রহণ বৃদ্ধি করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কমিউনিটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
গ্রুপের কার্যক্রমের মধ্যে রয়েছে— ইউনিয়নের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে স্থানীয় শিক্ষা প্রশাসন ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুকে ভর্তি নিশ্চিত করা, ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষা সম্পন্নের পর শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করা।
এছাড়া বিদ্যালয়ে অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতেও এই গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...